ওমরাহ করতে গেলেন কালুখালী উপজেলা চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম , দোয়া কামনা –
- Update Time : ০৮:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯
- / ৬৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কালুখালী উপজেলা আওয়ামীলীগের সফল সভাপতি কাজী সাইফুল ইসলাম।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবে যাবেন। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করে আগামী ১৩ তারিখে বাংলাদেশে ফেরার কথা রয়েছে। এ বিষয়ে গত বুধবার সন্ধ্যায় তার নিজ অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, বিশ্ব মানবতার মুক্তির দুত যার সৃষ্টি না হলে এই পৃথিবী সৃষ্টি হতো না সেই মহান ব্যক্তি সৃষ্টিকুলের সেরা হযরত মুহাম্মদ (স) এর রওজা মোবারক জিয়ারত করার উদ্দেশ্যে মক্কা শরীফে গমন করবো। তিনি বলেন জীবনের শেষ দিন পর্যন্ত মানুষ সেবার মাধ্যমে সকলের সার্বিক সহযোগীতা নিয়ে পথ চলতে চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি এবং আল্লাহ্ যেন আমাকে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ দেন। সর্বপরি তিনি কালুখালী উপজেলার সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করেন এবং নিজে ও তার পরিবারের জন্য দোয়া কামনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































