ওবায়দুল কাদেরের আগমন উপলক্ষে পাংশায় আওয়ামীলীগের প্রস্তুতি সভা –
- Update Time : ০৯:২৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
- / ৭৪ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ২৬ সেপ্টেম্বর পাংশা-রাজবাড়ী পর্যন্ত ফোর লেন সড়ক উদ্বোধন ও পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে এক জনসভায় যোগ দিতে রাজবাড়ী সফরে আসছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর আগমন উপলক্ষে আজ শনিবার দুপুরে পাংশা উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম শফিকুল মোরশেদ আরুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ, সহ-সভাপতি চিত্তরঞ্জন কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান মিসেস শাহিদ আহম্মেদ প্রমুখ। সভায় বক্তারা সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শুভেচ্ছা জানাতে ও জনসভায় নেতাকর্মীদের অংশগ্রহণের কথা বলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































