এলইডি বৈদ্যুতিক বাল্পের মধ্যে প্রায় ৪ হাজার পিচ ইয়াবা, গ্রেপ্তার রাজবাড়ীর শাওন –
- Update Time : ১০:২৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ৮৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ ক্যাম্পের সদস্যরা ১৬ টি এলইডি বৈদ্যুতিক বাল্বের মধ্যে পাচারের জন্য নিয়ে যাবার সময় করেছে। সেই সাথে মোঃ শাওন মৃধা (২৯) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শাওন রাজবাড়ী জেলা শহরের মোঃ হান্নান মৃধা ছেলে।
জানাগেছে, র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোহাঃ মকলেছুর রহমানের নেতৃত্বে শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার দক্ষিণ শাপলা সড়ক আলীপুর পাকিস্থান পাড়াস্থ পাইওনিয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের উত্তর পাশে অভিযান পরিচালনা করে। সে সময় মোঃ শাওন মৃধাকে গ্রেপ্তার করা হয়। একই সাথে সুকৌশলে ১৬টি এলইডি বৈদ্যুতিক বাল্পের মধ্যে রক্ষিত ৩ হাজার ৯শত ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৫টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ গ্রেপ্তার হওয়া শাওনকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































