এমপি কাজী কেরামত আলী ও তার ভাই কাজী ইরাদত আলীসহ দু’পরিবারের ৭জন করোনায় আক্রান্ত –
- Update Time : ০৩:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / ৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনায় আক্রান্ত হয়েছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী এবং এমপি কাজী কেরামত আলীর মেজো ভাই ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ উভয় পরিবারের ৭ জন। রাজবাড়ী বার্তা ডট কম-এর পক্ষ থেকে করোনায় আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
জানাগেছে, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী ও তার সহধর্মীনি রেবেকা সুলতানার করোনা পজেটিভ হলে গত ২৫ মার্চ এবং তাদের একমাত্র সন্তান কানিজ ফাতেমা চৈতীকে গত ২৭ মার্চ রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালের ভর্তি করা হয়।
কানিজ ফাতেমা চৈতী সোমবার দুপুরে রাজবাড়ী বার্তা ডট কমকে জানিয়েছেন, তিনিসহ তার বাবা ও মা এখন অনেকটাই সুস্থ রয়েছেন। তিনি তাদের সুস্থতার জন্য রাজবাড়ীসহ দেশবাসী সকলের কাছে দোয়া কামনা করেছেন।
সোমবার দুপুরে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী রাজবাড়ী বার্তা ডট কমকে জানিয়েছেন, তার গত রবিবার করোনা পজেটিভ এসেছে। এর আগে তার সহধর্মীনি রাবেয়া পারভীন স্বপ্না, ছেলে কাজী রাকিবুল হোসেন শান্তুনু ও শান্তুনুর সহধর্মীনি আফসানা নওমি তাকিনা করোনা পজেটিভ হন। তারা রাজধানী ঢাকার বাসায় চিকিৎসাধিন রয়েছেন। তিনিও সুস্থ না হওয়া পর্যন্ত পরিবারের সদস্যদের সাথে ঢাকায় অবস্থান করবেন। তিনিসহ পরিবারের অন্যান্যরা সুস্থ রয়েছেন। তিনিও সকলের কাছে তাদের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































