এমএ খালেকের দাফন সম্পন্ন: এমপি কাজী কেরামত আলীর শোক-
- Update Time : ০৯:৪৭:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনায় আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ এমএ খালেক (৬৭) গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। আজ রবিবার বিকালে তার মরদেহ দাফন করা হয়েছে।
তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। তিনি তার রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
অপরদিকে, এ্যাডঃ এমএ খালেকের ছেলে ও জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল তাকে জানিয়েছেন, আর রবিবার ভোর রাতে তার বাবার মরদেহ রাজবাড়ীতে নিয়ে আসা হয়। দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতা-কর্মীরা। এরপর শহরের রেলওয়ে ময়দানে নামাজে জানাজা শেষে বিকালে জেলা শহরের লক্ষিকোল এলাকার পারিবারিক কবরস্থান মরদেহ দাফন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































