এবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছে রাজবাড়ীর ২৮৬ গৃহহীন পরিবার, ডিসি’র ব্রিফিং –
- Update Time : ০৯:০০:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মুজিববর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্বপ্নের ঘর হস্তান্তর উপলক্ষে রবিবার বিকালে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান প্রেস ব্রিফিং করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি বলেন, ইতিপুর্বে প্রথম পর্যায়ে ৭৬০টি, ২য় পর্যায়ে ৪৩০টি ও ৩য় পর্যায়ে ৩ ধাপে ৮৭৪টি ঘরের বরাদ্দ পাওয়া যায়। ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। আগামী ২৬ এপ্রিল উদ্বোধনের জন্য রাজবাড়ী সদর ৭৫টি, পাংশা উপজেলায় ১০০টি, কালুখালী উপজেলায় ২১টি, বালিয়াকান্দি উপজেলায় ৪০টি, গোয়ালন্দ ৫০টি সহ ২৮৬টি ঘর হস্তান্তর করার জন্য প্রস্তুত করা হয়েছে। বাকী ৫৮৮টি ঘরের কাজ দ্রুত চলছে। ভার্চুয়ালী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রানী সাহা সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































