এতিম শিশুদের নিয়ে কানিজ ফাতেমা চৈতী’র ইফতার ও দোয়া মাহফিল –
- Update Time : ০৮:৪৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের শিশু পরিবারের এতিম শতাধিক শিশুদের নিয়ে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর একমাত্র সন্তান কানিজ ফতেমা চৈতী ইফতার ও দোয়া মাহফিল করেছেন।
বুধবার সন্ধ্যায় রাজবাড়ী শিশু পরিবারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর একমাত্র সন্তান এবং মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী’র চেয়ারম্যান কানিজ ফতেমা চৈতী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি হেদায়েত আলী সোহরাব, শিশু পরিবারের উপ তত্ববধায়ক আকলিমা খাতুন, মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জাতীয় মহিলা শ্রমিকলীগ রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মুক্তা খাতুন।
পরে দোয়া মোনাজাত পরিচালনা করা হয় এবং এতিম শিশুদের সাথে ইফতার করেন অতিথিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































