এক ব্রিগেডের ওজন ১৩ কেজি, দাম ১০ হাজার ৪শ –
- Update Time : ০৯:৩৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ৬২ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরের চরকর্নেশন এলাকার পদ্মায় সুমন হলদারের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের বিশাল অাকৃতির এক বিগ্রেড মাছ।
পড়ে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর নিকট ৮ শ টাকা কেজি দরে ১০ হাজার ৪শ টাকায় বিক্রি করা হয়।
রোববার দুপুরে মাছটি বিক্রি করা হয়।
এরঅাগে সকাল ৯টার দিকে চরকর্নেশন এলাকায় সুমন হলদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ঘাটে বিক্রি করতে অানলে ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ একটু লাভের অাশায় ৭শ টাকা কেজি দরে ৯ হাজার ১শ টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, মাছটি কেনার পর মোবাইলে যোগাযোগ করে ঢাকায় বিক্রি করেছেন। নদীতে সচরাচর এ ব্রিগেড মাছ ধরা পড়ে না। অার পদ্মার মাছ সুস্বাধু হওয়ায় দ্রুত বিক্রি করতে পারেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































