এক কেজি গাঁজাসহ গোয়ালন্দের দলিল উদ্দিন সাধু ডিবি’র হাতে গ্রেপ্তার –
- Update Time : ০৯:০০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
- / ৮৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মাদক ব্যবসায়ী দলিল উদ্দিন ওরফে সাধু (৬৯) কে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশের সদস্যরা। তাকে দীর্ঘদিন যাবত গ্রেফতারের চেষ্টা করছিল পুলিশ। সাধু পলাতক থেকে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিল দীর্ঘদিন যাবত।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচাজ মোঃ ওমর শরীফ জানান, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই নাজমুল হক সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স গোয়ালন্দঘাট থানাধীন মকবুলের মোড়ে চেকপোষ্ট ডিউটি করাকাললিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী সংবাদপত্র বহনকারী গাড়ী “কাজলা এন্টারপ্রাইজ” যহার রেজিঃ নং- ঢাকা-জ-১৪-০৪৩০ এ মাদক সহ সাধু ওই গাড়িতে অবস্থান করছে। তথ্য নিশ্চিতের লক্ষে গাড়িটি গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোয়ালন্দঘাট থানাধীন মকবুলের মোড়ে আসলে গতি রোধ করে ডিবি পুলিশ। এ সময় তল্লাশি করলে একটি পাটের ব্যাগের মধ্য হতে এক কেজি গাঁজা সহ দীর্ঘদিন পালিয়ে থাকা মোঃ দলিল উদ্দিন ওরফে সাধু (৬৯) কে আটক করে ডিবি। আসামী মোঃ দলিল উদ্দিন ওরফে সাধু একজন বড় এবং পুরাতন মাদক চোরাকারবারী। তার নামে একাধীক মাদক মামলা সহ অন্যান্য মামলা রয়েছে। এছাড়াও দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী “জে আর পরিবহন” যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব- ১৫-১৩০৬ গাড়িটি তল্লাশি করে (জে-২) নং সিটে বসা ব্যাক্তিকে সন্ধেহ হলে তাকে তল্লাশী করলে সৌরভ আহমেদ ওরফে রিপন (২৮) কে ২০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































