একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাংশায় এমপি জিল্লুল হাকিমের পক্ষে নৌকা মিছিল –
- Update Time : ০৮:১৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮
- / ৬৪ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
গত বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল পরপরই রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র পক্ষে বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল হয়েছে। যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা শহরের টেম্পুষ্ট্যান্ড এলাকা থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন এলাকা পদক্ষিণ শেষে পূনারায় টেম্পুষ্ট্যান্ড এলাকা গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিল শেষ হয়।
সে সময় পাংশা উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ,যুগ্ন আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস ও পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা নাজমুল হাকিম রুমী,পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শাহেদ আলী,সাধারণ সম্পাদক সাগর আহম্মেদসহ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নৌকা প্রতীকের পক্ষে আনন্দ মিছিল বের করেন তারা। আনন্দ মিছিলে জননেত্রী শেখ হাসিনা ও এমপি জিল্লুল হাকিমের নৌকা প্রতীকের পক্ষে শ্লোগান দেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































