‘একটি গাছ রোপন করে বজ্রপাতের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি’-গোয়ালন্দে শিক্ষা প্রতিমন্ত্রী –
- Update Time : ০৯:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮
- / ৫২ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
আমাদের বেঁচে থাকার জন্য অতি জরুরী বৃক্ষ। বৃক্ষ থেকে আমরা যোমন পাই অক্সিজেন তেমনি বিভিন্ন জাতের ফল থেকে পাই মানবদেহের জন্য প্রয়োজনীয় ভিটামিন। তার চেয়ে বর্তমানে বজ্রপাতে মৃত্যুর হার যে ভাবে বেড়েছে, তাতে উদ্বিঘœ না হওয়ার কোন কারণ নেই। প্রয়োজনীয় বনভুমি না থাকাই বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে মনে করা হচ্ছে। বিশেষ করে তাল গাছের সংখ্য আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় বজ্রপাতের ক্ষয়ক্ষতির সংখ্যা বেড়েছে। তাই আমরা অন্যান্য গাছ রোপনের সাথে সাথে প্রত্যেকে একটি করে তাল অথবা খেজুর গাছ রোপন করবে।
শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দে তিনদিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধনকালে এসব কথা বলেন।
বৃক্ষ রোপনের উপর জোরদিয়ে বর্তমান সরকারের সাফল্যের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা উপলগ্ধি করে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচী হাতে নেয়ার ফলে আজ দেশে বনভুমির হার বৃদ্ধি পেয়েছে। উদাহরন স্বরূপ তিনি বলেন, ১০ বছর আগেও জনপ্রিয় ফল আমের কেজি ৫০ টাকা ছিল, এখনো জনগণ সেই দামেই আম খেতে পারছে। অন্যান্য ফলের সরবরাহও রয়েছে প্রচুর। এটাও আমাদের সরকারের একটি বড় সাফল্য। দেশের সকল ক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্য ধরে রাখতে আগামীতেও তিনি নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক আন্দোলন দাবি করে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি বলেন, নিয়ম নীতি না মেনে বেপরোয়া গতিতে গাড়ী চালানো অবশ্যই বন্ধ করতে হবে। শুধুমাত্র বেপরোয়া গতির কারণে আমাদের দেশে বেশীর ভাগ সড়ক দূর্ঘটনা ঘটে থাকে। আর এ কারণেই রাজধানীতে ঝড়ে গেলো তরতাজা কমলমতি দুই শিক্ষার্থীর প্রাণ। যানবাহনের বেপরোয়া গতি বন্ধ করা না গেলে এ রকম ঘটনা ঘটতেই থাকবে।
তিনি আরো বলেন, দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় যখন সারা দেশ উত্তাল সেই সময়ও বুধবার রাজধানীর মহাখালী এলাকায় দুই বাসের ভয়ংকর প্রতিযোগিতা লক্ষ্য করলাম আমি নিজে। এসময় একটি বাস প্রায় আমার গাড়িকেই চাপা দিচ্ছিল। আমার নিরাপত্তারক্ষী উত্তেজিত হয়ে উঠলে আমি তাকে নিভৃত করি। এভাবে চলতে পারে না। দ্রুত সময়ের মধ্যে কঠোর ট্রাফিক আইন পাশ করে বেপরোয়া গতিতে যানবাহন চালানোসহ সড়কে সকল অনিয়ম বন্ধ করা হবে। সঠিক প্রশিক্ষণ ব্যাতিত কেউ সড়কে যানবাহন চালাতে পারবে না। এছাড়া অপ্রাপ্ত বয়ষ্ক কেউ যানবাহন চালাতে পারবে না।
‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর প্রাণ-প্রকৃতি সাজাই’ এ প্রতিপাদ্যকে ধারন করে শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানী থেকে সরাসরি এসে গোয়ালন্দে সপ্তাহব্যাপী ফলদবৃক্ষ মেলার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদ সদস্য নুরুজ্জামনা মিয়া, সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা কৃষি অফিসার মো. মোহায়মেন আক্তার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা একে আজাদ, জেলা পরিষদ সদস্য নুরজাহান বেগম, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উজানচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলজার হোসেন মৃধা, সফল কৃষক ও ছোট ভাকলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মোল্লা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মন্ডল প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুর আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে ফাঁকে সঙ্গীত পরিবেশন করে স্থানীয় দোলন চাঁপা’র শিল্পীবৃন্দ। পরে প্রতিমন্ত্রী ও অতিথিবৃন্দ বৃক্ষ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































