একক প্রার্থী হিসেবে পাংশা আ.লীগের সভাপতি আরুজের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ –
- Update Time : ০৯:১৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯
- / ৬১ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, পাংশা সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ এ.কে এম শফিকুল মোরশেদ আরুজ গত সোমবার পাংশা উপজেলা আওয়ামীলীগের একক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় হতে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের মাননীয় সেতু মন্ত্রী ওবায়দুল কাদের’র হাত থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এর আগে পাংশা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় এ.কে এম শফিকুল মোরশেধ আরুজকে একক প্রার্থী ঘোষনা করা হয়। এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ’র রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস তিনি পাংশা উপজেলা আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল গওহার উদ্দিন মন্ডলের ছেলে,তার ভাই মনজুর মোরশেধ সাচ্চু ছিলেন তৎকালীন গোয়ালন্দ মহাকুমার মুজিব বাহিনীর কমান্ডার। পারিবারিক ভাবেই বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে তাদের পরিচিতি, শফিকুল মোরশেদ আরুজ সব সময় দলের আনুগত্য মেনে আসছেন বিগত পৌরসভা নির্বাচনে প্রথমে মনোনয়ন পেয়ে নির্বাচনের মাঠে ছিলেন পরে কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন অন্য প্রার্থীর দেওয়া হলে শফিকুল মোরশেদ আরুজই প্রথম ওই প্রার্থীকে নিয়ে দলের পক্ষে মাঠে নামেন এ মহান ত্যাগের জন্য দল তাকে মূল্যায়ন করবেন বলে দলীয় নেতা কর্মীরা মনে করছেন। শফিকুল মোরশেধ আরুজ পাংশা পৌর শহরের নারায়নপুর এলাকার বাসিন্দা। হাবাসপুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হক বিশ্বাস বলেন আমাদের প্রাণের চাওয়া আমাদের প্রিয় নেতা উপজেলা আ.লীগের সভাপতি শফিকুল মোরশেদ আরুজকে দলীয় মনোনয়ন প্রধান করা হক। তিনি দলের জন্য নিবেদিত থাকেন সব সময়। উপজেলা আ.লীগের একাধীক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন এখন সময় এসেছে আমাদের দলের সভাপতি শফিকুল মোরশেদ আরুজকে মূল্যায়ন করার।
এ ব্যাপারে পাংশা উপজেলা আ.লীগের সভাপতি এ.কে এম শফিকুল মোরশেদ আরুজ বলেন আমি দলের প্রতি আস্থাশীল দল আমাকে মূল্যায়ন করেছে আমি দলের সকল পর্যায়ের নেতা কর্মীর নিকট কতৃজ্ঞ। আমি রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র আর্দশে রাজনিতির মাঠে আছি তার সিধান্তই শেষ কথা তার নির্দেশে বিজয়ী হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখব সকলের নিকট শফিকুল মোরশেদ আরুজ সকলের নিকট দোয়া ও আশির্বাদ কামনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































