ঋণ খেলাপীর দায়ে বিএনপি’র মেয়র প্রার্থী তোফাজ্জেলের মনোনয়নপত্র বাতিল –
- Update Time : ০৪:৫৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ১৪ ফেব্রুয়ারী রাজবাড়ী পৌরসভার নির্বাচন। ওই নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ক্রার্যক্রম ছিলো মঙ্গলবার। এই বাছাই কার্যক্রমে রুপালী ব্যাংকে ঋণ খেলাপীর দায়ে বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জেল হোসেন মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এই নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী, বিএনপি প্রার্থী ও সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, জাতীয় পার্টির প্রার্থী কে এ রাজ্জাক মেরিন ও স্বতন্ত্র প্রার্থী আলমগীর শেখ তিতুসহ ৪ জন মেয়র, ১২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৫০ জন সাধারন কাউন্সিলর মনোনয়নপত্র দাখিল করেন।
রাজবাড়ী পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার সারোয়ার আহম্মেদ সালেহীন জানান, ওই নির্বাচনের আজ ছিলো মনোনয়নপত্র বাছাই কার্যক্রম। এ দিন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মধ্যে শুধুমাত্র তোফাজ্জেল হোসেন মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্যানুযায়ী তোফাজ্জেল হোসেন মিয়া রুপালী ব্যাংকে ঋণ খেলাপী। আর ওই কারণেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তবে বিএনপি প্রার্থী তোফাজ্জেল হোসেন মিয়া বলেন, তিনি ঋণ খেলাপী নন। অনেক আগেই রুপালী ব্যাংকের টাকা পরিশোধ করেছেন। আগামীকাল বুধবার তিনি জেলা প্রশাসকের কাছে আপিল করবেন। প্রার্থীতা ফিরে পেতে প্রয়োজনে উচ্চ আদালত পর্যন্ত তিনি যাবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































