উৎসে কর এবং মূল্য সংযোজন কর জমা না দেওয়ায় জামানত বাতিল –
- Update Time : ০৬:০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯
- / ৫০ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গড়াই নদীর খেয়া ঘাটের ইজারা মূল্য, উৎসে কর এবং মূল্য সংযোজন কর জমা প্রদান না করায় এক ব্যক্তির জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
উপজেলার নারুয়া গড়াই নদীর খেয়াঘাটের ১৪২৬ বঙ্গাব্দের ইজারা গ্রহনের জন্য দাখিলকৃত ব্যক্তি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের মৃত বলাই দাসের পুত্র পলাশ দাস।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানাযায়, উপজেলার নারুয়া খেয়াঘাটের ১৪২৬ বঙ্গাবন্দের ইজারা জন্য দাখিলকৃত কর সর্বোচ্চ ৪ লক্ষ টাকা হওয়ায় খেয়াঘাট ইজারা কমিটির গত মার্চ মাসের ৩ তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক নারুয়া খেয়াঘাটটি পলাশ দাসকে ইজারা প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। সে মতে ইজারা মূল্য বাবদ ৪ লক্ষ টাকা, ১৫% মূল্য সংযোজন কর ৬০ হাজার টাকা, ৫% উৎসে কর ২০ হাজার টাকা এবং ৫% জামানত বাবদ ২০ হাজার টাকা সর্বমোট ৮০ হাজার টাকা বাদে ৪ লক্ষ ২০ হাজার টাকা পত্র প্রাপ্তির ৫ কর্মদিবসের মধ্যে জমা প্রদানপূর্বক বর্ণিত খেয়াঘাটটির বিষয়ে চুক্তি হওয়ার জন্য পত্র প্রদান করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত শর্ত পূরণ না করায় জামানত স্বরুপ ৮০ হাজার টাকা সরকারের অনুকুলে বাজেয়াপ্ত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারী রাজস্ব আদায়ে উপজেলা প্রশাসন বন্ধ পরিকর। সংশ্লিষ্ট নীতিমালার আলোচনা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুনরায় এই ঘাটটি ইজারা প্রদান করা হচ্ছে। জামানত বাজেয়াপ্তের ঘটনায় ইজারা গ্রহণকারীরা সতর্ক হচ্ছে এবং ভবিষ্যতে নীতিমালা অনুযায়ী ইজারা গ্রহণ করবে মর্মে আমার বিশ্বাস।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































