“উল্লসিত গ্রাম পুলিশ বাহিনী সদস্যরা” রাজবাড়ীর ডিসি ও এসপিকে জানানো হলো ফুলেল শুভেচ্ছা-
- Update Time : ০৮:০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ৭৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
১৯ তম গ্রডে চাকুরী জাতীয়করন হবার রায় পাওয়ায় উল্লসিত দেশের ৪৭ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্য। এর অংশ হিসেবে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটি ও রাজবাড়ী জেলা কমিটি সদস্যরা গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম- কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
সে সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী রিট বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ উজ্জল খান, কোষাধ্যক্ষ মোঃ মজিবর রহমান, মহিলা সম্পাদিকা ফাতেমা আক্তার মনি, রাজবাড়ী জেলা গ্রাম পুলিশ বাহিনীর সভাপতি রাজবাড়ী মোঃ মোসলেম মোল্লা, সেক্রেটারি আবুল কাশেম, সদস্য মোঃ আনোয়র হোসেন, পারুল বেগম ও আমেনা বেগম প্রমূখ।
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী রিট বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ উজ্জল খান বলেন, আমরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নানা মুখি কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত। রাত ও দিনের প্রায় প্রতিটা সময় আমরা কাজ করে থাকি। তবে আমাদের বেতন সামান্য। যা দিয়ে পরিবার নিয়ে সংসার চালাতে অনেক কষ্ট করতে হয় তাদের। যে কারণে তারা চাকুরী জাতীয়করণের দাবী তোলেন এবং তার নেতৃত্বে ৩৫৫ জন গ্রাম পুলিশ সদস্য ২০১৭ সালের ২৭ নভেম্বর উচ্চ আদালতে রীট করেন। ওই রীটের দীর্ঘ শুনানী শেষে গত ১৭ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি মোঃ আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক জলিল-এর সমন্বয়ে গঠিত ব্রেন্স ১৯ তম গ্রেডে চতুর্থ শ্রেণীর পদ মর্যাদা দিয়ে গ্রাম পুলিশ সদস্যদের চাকুরী জাতীয় করণ এবং ২০১১ সালে ২ জুন থেকে তা কার্যকর করার পাশাপাশি ২০১২ সালের ১৭ মার্চ মধ্যে কার্যকর করে তা আদালতকে জানানোর নির্দেশও দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































