উপজেলা পরিষদ নির্বাচন- রাজবাড়ীতে সরব আঃলীগ ও জাতীয় পার্টি, মাঠে নেই বিএনপি –
- Update Time : ১০:৩৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
- / ৮৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
উপজেলা নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে। যে কারণে মাঠ পর্যায়ে নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তবে কেন্দ্রের দিকেই তাকিয়ে আছেন তারা। কে কে পাচ্ছেন কোন কোন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীতা। ইতোমধ্যে দলীয় সিদ্ধান্তের আলোকে রাজবাড়ীর ৫টি উপজেলায় সম্ভব্য প্রার্থীদের তালিকা চুড়ান্ত করেছে আওয়ামীলীগ এবং জাতীয় পার্টি (এ)। যদিও মাঠে নেই বিএনপি। বিএনপির নেতারা জানিয়েছেন, এ সরকারের অধিনে তারা আর কোন নির্বাচনে অংশ গ্রহণ করবেন না। ফলে এ নির্বাচন নিয়ে তাদের মধ্যে নেই কোন উদ্দীপনা।
আঃলীগের দলীয় সূত্রে জানাগেছে, রাজবাড়ীর পাংশা উপজেলায় শুধুমাত্র একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আঃলীগের সভাপতি শফিকুল মোর্শেদ আরুজ-এর নাম ঘোষনা করা হয়েছে। ইতোমধ্যেই তিনি কেন্দ্র থেকে দলীয় মনোয়নপত্রও সংগ্রহ করেছেন। সেই সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে পাংশা উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান হিসেবে পাংশা পৌর আওয়ামীলীগের সদস্য ও বর্তমানে মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সফুরা খাতুনের নাম স্থানীয় আঃলীগ চুড়ান্ত করেছে। এছাড়া রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটাভুটির মাধ্যমে প্রার্থী চুড়ান্ত করেছে আঃলীগ। চেয়ারম্যান পদে দলটি তিন জনের নাম কেন্দ্রে পাঠিয়েছে। তারা হলো, রাজবাড়ীর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম নওয়াব আলী এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ^াস। ভাই চেয়ারম্যান পদে পৌর আঃলীগের সহ-সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক ও জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খানতু মলি। গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নরুল ইসলাম মন্ডল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল ও উপজেলা আঃলীগের সভাপতি মোঃ নুরুজ্জামান মিয়া, ভাইস চেয়ারম্যান পদে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাতেন ও উপজেলা আঃলীগের যুব বিষয়ক সম্পাদক ফজলুল হক এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আঃলীগ কর্মী নাজমা বেগম, নারগীস পারভীন ও গোয়ালন্দ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সাহিদা আক্তার। বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামছুল আলম মিয়া সুফি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক ফকরুজ্জামান মুকুটের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। কালুখালীতে চেয়ারম্যান পদে ৭ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। তারা হলো, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম (আলী), উপজেলা আওয়ামীলীগের সদস্য ও রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোঃ মোক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মৃগী ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান সাগর, মদাপুর ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি এ বি এম রোকনুজ্জামান ও ন. আ. মু. জুলফিকার আলী।
অপরদিকে, গত শনিবার রাতে জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় জেলার ৫টি উপজেলার প্রার্থীদের নামের তালিকা চুড়ান্ত করা হয়েছে। জেলা জাতীয় পাটির আহবায়ক এ্যাডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, গোয়ালন্দে চেয়ারম্যান পদে উপজেলা জাতীয় পাটির সভাপতি হামিদুল হক বাবলু, ভাইস চেয়ারম্যান পদে হেলাল মাহমুদ ও ফিরোজ আহম্মেদ। পাংশায় চেয়ারম্যান পদে জেলা জাপার সদস্য তজিবর রহমান, ভাইস চেয়ারম্যান পদে জেলা জাপার সদস্য কাজী কাউছার আহম্মেদ। কালুখালীতে চেয়ারম্যান পদে জেলা জাপার সদস্য আনিসুর রহমান। বালিয়াকান্দিতে চেয়ারম্যান পদে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ও ভাইস চেয়ারম্যান পদে জেলা জাপার সদস্য জাকির হোসেন এবং রাজবাড়ী সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা জাপার সদস্য সচিব সাহাদৎ হোসেন মিল্টন।
তবে জেলা ওয়াকার্স পার্টির সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টু জানান, তারা জেলার কিছু কিছু উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী দেবার কথা ভাবছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































