উপজেলা পরিষদ নির্বাচন, বালিয়াকান্দিতে ৯ প্রার্থীর আ:লীগের মনোনয়ন ফরম সংগ্রহ –
- Update Time : ১০:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯
- / ৫৬ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে আজ রবিবার সম্ভাব্য প্রার্থীদের দলীয় মনোনয়ন ফরম বিতরণ করে।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুস সাত্তার খান জানান, রবিবার ও সোমবার দুপুর ১২টা পর্যন্ত আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হবে। এ পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদে ৩জন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক ফকরুজ্জামান মুকুট, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামছুল আলম মিয়া সুফি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এহসানুল হাকিম সাধন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ হারুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সনজিৎ কুমার রায়, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আবু তারেক বাবলু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি নুরুল আমিন বিশ্বাসের সহধর্মিনী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা বাসন্তি স্যানাল, ঊষা সংস্থার সভানেত্রী ও বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মফিজা খানম। সোমবার দুপুর ১২টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে। আগামী ২৯ জানুয়ারী উপজেলা আওয়ামীলীগের সভায় সিদ্ধান্ত গৃহিত হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































