উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা বিজয়ের বিকল্প নেই -পাংশায় জিল্লুল হাকিম এমপি –
- Update Time : ১০:১৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
- / ৮৬ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে জননেত্রী শেখ হাসিনার নৌকা বিজয়ের বিপল্প নেই আমাদের এলাকার সকল স্থানে উন্নয়ন হয়েছে,আমাদের রাস্তা ঘাট,ব্রিজ কালভার্ট,শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ,মন্দির সকল জায়গাই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোয়া লেগেছে,আমাদের নিজেস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে,আজ গড়াই নদীর উপর বিজ্র হচ্ছে এসব কিছুই জননেত্রী শেখ হাসিনার অবদান,দেশের মানুণ আজ শান্তিতে রয়েছে,এ উন্নয়ন অব্যাহত রাখতে সকলকে নৌকা মার্কায় ভোট দিতে হবে পুনরায় আওয়ামীলীগ ক্ষমতায় আসলে আমাদের ২য় পদ্মা সেতুর কাজ শুরু হবে,আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি আমাদের আমলে মানুষের চাকুরী হয়েছে ভিক্ষুক রা ঘর পেয়েছে,সাধারণ মানুষ বিভিন্ন সুবিধা ভোগ করছে,বছরের প্রথম দিনে আমাদের সন্তানেরা নতুন বই পাচ্ছে এটা আমাদের আওয়ামীলীগ সরকারের অবদান।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় পাংশা পৌরসভার ০৩ নং ওয়ার্ড আ.লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাজবাড়ী জেলা আ.লীগের ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এসব কথা বলেন। ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মোঃ লালটু বিশ্বাসের সভাপতিত্বে ও শরিফুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা আ.লীগের সভাপতি মোঃ শফিকুল মোরশেদ আরুজ,সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাস,পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস,উপজেলা আ.লীগের সহ-সভাপতি চিত্তরঞ্জন কুন্ডু,আব্দুল জলিল বিশ্বাস,ডা,এ,এফ এম শফিউদ্দিন পাতা,সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনি,পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ সরদার অতুর,উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ। এসময় বক্তারা আগামী ৩০ ডিসেম্বর জিল্লুল হাকিমকে নৌকায় ভোট দিয়ে বিজয় মিছিলে শরীক হওয়ার আহবান জানান। পরে ৩সং ওয়ার্ড আ.লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































