উঠতি বয়সী ছেলে-মেয়েদের রাত ৮ টার পরে বাড়ির বাইরে থাকা যাবে না-রাজবাড়ীর এসপি –
- Update Time : ০৮:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী শহরের ডা. আবুল হোসেন কলেজের উদ্যোগে আজ বুধবার দুপুরে ইভটিজিং, মাদক ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) আসমা সিদ্দিকা মিলি। সভাপতিত্ব করেন ডা. আবুল হোসেন কলেজের অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম দুলাল। শিক্ষা প্রতিষ্ঠানটির ডা. নাজমুল হোসেন মিলনায়তনে সচেতনতামূলক সভা সঞ্চালনা করেন সহযোগি অধ্যাপক শামীমা আক্তার মুনমুন। এসময় উপস্থিত ছিলেন ডা. আবুল হোসেন কলেজের উপাধ্যক্ষ খোন্দকার ফারুক আহমেদ, রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল তায়াবীর, সহকারী অধ্যাপক সানজিদা আক্তার, সহকারী অধ্যাপক সদরুল আলম, সহকারী অধ্যাপক রুকসানা পারভীন প্রমূখ।
এসপি আসমা সিদ্দিকা মিলি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ উঠতি বয়সী ছেলেমেয়েরা রাত ৮ টার পরে বাইরে থাকলে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হবে। অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে। কারন রাত আটটার পরে তাদের বাইরে কোনো কাজ থাকার কথা নয়। তোমরা তোমাদের মাকে শ্রদ্ধা করো, বোনকে শ্রদ্ধা করো। তাহলে অচেনা মেয়ের প্রতি তোমার দায়িত্ব পালন করো না কেন ? পাড়ার মেয়েটির প্রতি তোমার দায়িত্ব পালন করো না কেন ? তাদেরকেও শ্রদ্ধা করতে হবে। তাদের প্রতির দায়িত্বশীল হতে হবে।’
তিনি বলেন, অনেক ছেলেমেয়েই বাল্য বিয়ের কূফল বুঝতে পারছে না। তারা অতি উৎসাহে বাল্য বিয়ের দিকে ধাবিত হচ্ছে। এক্ষেত্রে মেয়েরা এগিয়ে রয়েছে। কিন্তু বিয়েই শেষ কথা নয়। বিয়ের কয়েক মাস পরেই বিভিন্ন ঝামেলা তৈরি হচ্ছে। পরিবারের মধ্যে নানা অশান্তি তৈরি হচ্ছে। এসব বিষয়ে থানা-আদালত পর্যন্ত গড়াচ্ছে।’
এসময় তিনি নিজেকে যোগ্য কওে গড়ে তোলা ও জীবনের লক্ষ্য স্থিও করার উপর গুরুত্বারোপ করেন। প্রায় চার শতাধিক শিক্ষার্থী মনোযোগ দিয়ে তাঁর বক্তব্য শ্রবণ করে। এসপি ইভটিজিং, মাদক ও জঙ্গীবাদেও বিরুদ্ধে শিক্ষার্থীদের হাত উঁচিয়ে শপথ করান।
অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম বলেন, মাদক, ইভটিজিং ও জঙ্গীবাদ কারো জন্য কল্যাণ বয়ে আনবে না। এরসঙ্গে জড়িতরা নিজের ক্ষতি করছে, পরিবারের ক্ষতি করছে ও সমাজের ক্ষতি করছে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর পবিত্র গীতা থেকে পাঠ করার পরে প্রধান অতিথীকে ফুলের ডালী উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে ডা. আবুল হোসেন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশগ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































