ঈদে বাড়ী ফেরা হলোনা বাবা, ছেলে ও মেয়ের, পাংশায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩ –
- Update Time : ০৭:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ৬৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলো বাবা ইসমাইল শেখ (৩৫), মেয়ে শিখা খাতুন (১৫), ছেলে আব্দুল মালেক (০৫)। তারা কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চরমাহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলে জানায় পাংশা হাইওয়ে থানা পুলিশ।
গত সোমবার রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলার পাংশা উপজেলার কলেজ মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানার ওসি মোঃ লিয়াকত আলী জানিয়েছেন, রাত পৌনে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির সাথে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা চলন্ত মাহেন্দ্রের সংঘর্ষ হয়। সে সময় ঘটনাস্থলেই একই পরিবারের তিন জন নিহত হয় এবং নিহত ইসমাইল শেখের স্ত্রী ব্যতিত আরো ৩জন আহত হয়। নিহত ও আহতদের সকলেই মাহেন্দ্রের যাত্রী। মঙ্গলবার ভোরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে ঘাতক গাড়ি ও চালককে সনাক্তের পাশাপাশি আটকের চেষ্টা করা হচ্ছে। নিহতরা রাজধানী ঢাকা থেকে ঈদুল আযহা স্বজনদের সাথে পালন করতে গ্রামের বাড়ী ফিরছিলো।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































