ঈদে দৌলতদিয়া-পাটুরিয়ায় চলবে ২১ ফেরি ও ২১ টি লঞ্চ –
- Update Time : ১১:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ৭৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
অাসন্ন পবিত্র ঈদুল ফিতরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ৫টি ফেরি ঘাট সচল রাখার পাশাপাশি চলবে ২১টি ফেরি ও ২১টি লঞ্চ ।
এছাড়া ঈদের অাগে ও পরে ঘরমুখো ও ঢাকামুখি যাত্রীদের সুবিধার্থে ৭ দিন বন্ধ থাকবে অপচনশীল পন্যবাহি ট্রাক পারাপার।
সোমবার বেলা ১১টার দিকে ঈদ উপলক্ষে ঘাটের সুষ্ঠ ব্যবস্থাপনা ও যাত্রীসাধারনের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষে সংশ্লিষ্টদের সমন্ময় সভায় এ তথ্য জানানো হয়।
এদিকে মাওয়া ও কাউরাকান্দি নৌরুটে ফেরি চলাচল ব্যবত হওয়ায় ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের অতিরিক্ত যাত্রী ও যানবাহনে চাপ বাড়বে বলে ধারনা করছেন প্রশাসনসহ ঘাট সংশ্লিষ্টরা। ফলে যাত্রী হয়রানি ও দূর্ভোগ কমাতে বিঅাইডব্লিউটিসি, টিএ সহ স্থানীয় প্রশাসন ও অাইন শৃঙ্খলা বাহিনীকে অান্তরিক হবার পরামর্শ দেন স্থানীয় সাংসদ কাজী কেরামত অালীসহ অন্যান্যরা।
অপরদিকে রাতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার জন্য ঈদের ৩দিন অাগে থেকে লঞ্চ ও ফেরি ঘাট এবং বাংলাদেশ হ্যাচারী পর্যন্ত লাইটিং ও টয়লেটের ব্যবস্থা করবে বিঅাইডব্লিউটিএ। এবং যাত্রী হয়রানি, ভাড়া মনিটরিংয়ের পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালিত করবে প্রশাসন। এছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ঘাট এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থান গুলোতে পর্যাপ্ত সংখ্যক অাইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে সভায় জানানো হয়।
ঈদে ঘাটে যাতায়াতের জন্য ছোট গাড়ি গুলোকে মহাসড়কের বিকল্প সড়ক হিসাবে দৌলতদিয়া বাজার টু মাল্লাপট্টি রাস্তা ব্যবহারের পরামর্শ দেয়া হয়।
সভায় জেলা প্রশাসক অাবু কায়সার খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ অাসনের এমপি কাজী কেরামত অালী।
অন্যানের মধ্যে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান, পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
জেলা বাস মালিক গ্রুপের সাধানে সম্পাদক মোঃ মুরাদ হাসান বলেন, বাস ভাড়া সমন্ময় করে নেয়া হবে। পূর্বের মত ঈদের অাগেই ভাড়ার চার্ট টানানো হবে।
দৌলতদিয়া লঞ্চ ঘাট সুপারভাইজার মোহাম্মদ অালী জানান, বর্তমানে ১৭টি লঞ্চ চলাচল করছে। ঈদের অাগে ও পরে ২১টি লঞ্চ চলবে। এবং সব লঞ্চের ফিটনেস অাছে।
বিঅাইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ঈদে সাধারনত যাত্রী ও ছোট গাড়ির চাপ বেশি থাকে। ফেরি ঘাটে ভিরলে যাত্রী ও ছোট গাগি ওঠা নামায় একটা জটলা বাধে। ট্রাফিক ব্যবস্থার মাধমে এটি ক্লিয়ার রাখতে পারলে যাত্রী হয়রানি আ ভোগান্তি, কোনটাই হবে না। বর্তমানে ১৯টি ফেরি চলাচল করছে। এবং ঈদে অারও ২টি ফেরি বহরে যুক্ত হয়ে ছোট-বড় মোট ২১টি ফেরি চলাচল করবে। এরমধ্যে ১২টি রো রো, ৫টি ইউটিলিটি, ২টি ড্রাম ও ১টি ছোট ফেরি থাকবে। ফেরি গুলো স্বাভাবিক ভাবে চলাচল করলে যাত্রী ও যানবাহন পারাপারে কোন সমস্যা হবে না।
বিঅাইডব্লিউটিএ অারিচা বন্দরের পোর্ট অফিসার শাহ অালম মিয়া বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া ও অারিচা-কাজীর হাট নৌরুটে নাব্য সংকট নাই। ঈদে এসব রুটে ৩৩টি লঞ্চ ও প্রায় ৭০টি স্প্রীড বোর্ড চলাচল করবে। এবং দৌলতদিয়া-পাটুরিয়ার উভয় প্রান্তে ৫টি করে ফেরি ঘাট সচল থাকবে। বর্তমানে দৌলতদিয়ায় ৪টি ঘাটের সাথে অারও একটি ঘাট প্রস্তুত করেছেন। সব মিলিয়ে ৫টি ঘাট সচল থাকবে। নতুন করে ২ নম্বর ঘাট প্রস্তুত করেছেন। বিঅাইডব্লিউটিসি ইচ্ছা করলে ঘাটটি ব্যবহার করতে পারবে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন বলেন, ফেরির সংখ্যা ঠিক ও যথাযথ ভাবে চলাচল করলে ঈদে কোন সমস্যা হবে না। এবং লঞ্চ ২০/২২টি চলল যাত্রীরা ভাল মত ফিরতে পারবে। ঘাট এলাকায় ছিনতাই, চাদাবাজী রোধে টহলের পাশাপাশি গুরত্বপূর্ণ পয়েন্টে পুলিশ থাকবে। যাত্রীরা যেন নিরাপদে বাড়ী ফিরতে এবং ঈদ শেষে কর্মস্থলে যেতে পারে সে জন্য পুলিশ সব করবে। ফলে ঘাট এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ থাকবে।
জেলা প্রশাসক অাবু কায়সার খান বলেন, ঈদে ঘরমুখো ও ঢাকামুখি যাত্রীদের সেবা দিতে সবাইকে দ্বায়িত্ব পালন করতে হবে। সবার সম্মেলিত প্রচেষ্টায় অাশা করছেন এবার ভোগান্তি ও হয়রানি ছারাই যাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যে পৌছাতে পারবে।
রাজবাড়ী-১ অাসনের এমপি কাজী কেরামত অালী বলেন, যার যার দ্বায়িত্ব সে সে পালন করলে এবং বিঅাইডব্লিউটিসি, টিএ সহ সবাই অান্তরিক হয়ে কাজ করলে অন্যান্যবারের মত এবারও দৌলতদিয়া কোন ভোগান্তি হবে না। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া। ফলে খারাপ ভাল অামাদের কর্মের মাধমেই হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































