মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাংশা সরকারী কলেজের ছাত্র মুসা নিহত
- Update Time : ১১:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ জুলাই ২০২২
- / ৬১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আবু মুসা নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে পাংশা পৌরসভার নারায়নপুর কলেজপাড়া মহল্লার আব্দুল আজিজের ছেলে। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
তাদের গ্রামের বাড়ী পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহমিরপুর গ্রামে। বর্তমানে পরিবারসহ পাংশা কলেজ পাড়ায় বাসা ভাড়া থাকত। নিহত আবু মুসা রাজবাড়ীর পাংশা সরকারী কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিল।
জানা যায়, বরিবার সন্ধ্যার আগে পাংশা কৃষি ফার্মে ঈদ উপলক্ষে ঘুড়তে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. দিপরা নাথ মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তকা উত্তম কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনার পরপরই আমরা পাংশা হাসপাতালে এসেছি। ছেলেটি অকাল মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্য শোকের ছায়া নেমে এসেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































