ইলিশ : রাজবাড়ীর মৎস্য অফিসের দু’কর্মচারী’র একজন বরখাস্ত, আরেকজনকে প্রত্যাহার –
- Update Time : ০৮:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
- / ৭০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বহন করে নিয়ে যাবার অপরাধে আটক রাজবাড়ী জেলা মৎস্য অফিসের দুই জন কর্মচারীর একজনকে সাময়িক বরখাস্ত এবং আরেকজনকে প্রত্যাহার করা হয়েছে।
জেলা গোয়েন্দ শাখার পুলিশ পরিদর্শক জিয়ারুল ইসলাম জানান, গত বুধবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার ঘাট সংলগ্ন ধুনচী ঈদগাহ ময়দানের সামনের থেকে স্থানীয় বাসিন্দারী ওই দুই কর্মচারীকে মা ইলিশ মাছসহ আটক করে। খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আট কেজি মা ইলিশ উদ্ধার করার পাশাপাশি ওই দুই জন কর্মচারীকে আটক করে রাজবাড়ী থানায় সোপর্দ করেন।
আটককৃতরা হলেন, জেলা মৎস্য অফিসের অফিস সহায়ক (পিয়ন) ও জেলার পাংশার বয়রাট গ্রামের মৃত মোকবুল হোসেনের ছেলে সরোয়ার হোসেন (৫৪) এবং জেলা মৎস্য অফিসের গার্ড ও চুয়াডাঙ্গা জেলার জগন্নাথপুর এলাকার গনেশ চন্দ্র দাসের ছেলে অসীম কুমার দাস (৪০)।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ মজিনুর রহমান জানান, থানা থেকে মুচলেকা দিয়ে ওই দুইজন কর্মচারীকে তারা ছাড়িয়ে এনেছেন। সেই সাথে সরোয়ার হোসেনকে সাময়িক ভাবে বরখাস্ত এবং অসীম কুমার দাসকে রাজবাড়ী থেকে প্রত্যাহার করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































