ইউপি নির্বাচনে ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে- এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ১০:৪৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ৫১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নে ৫শ জন অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রোববার বিকালে সদর উপজেলার চন্দনী রাজিয়া বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর সহযোগীতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বন ও পরিবেশ সম্পাদক এসএম নওয়াব আলী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন শিকদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ানম্যান আসাদুজ্জামান চৌধুরী, চন্দনী ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলাউদ্দিন শেখ, সোলাইমান মিয়া সূর্য্য, সেলিম রেজা, সদস্য আকরাম হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম প্রমূখ।
অতিতের তুলনায় চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন যে পাবে, তার পক্ষেই নেতাকর্মীরা কাজ করবে এবং তাকেই বিজয়ী করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন বক্তরা।
এমপি কাজী কেরামত আলী বলেন, আওয়ামী লীগ মানে উন্নয়ন। বিএনপির উন্নয়ন ছিলো কথার মাধ্যমে, আর আওয়ামী লীগের উন্নয়ন কাজের মাধ্যমে। বর্তমান পরিস্থিতিতেও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে আওয়ামী লীগ। তবে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আগামী ইউপি নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কে নৌকা পেলো সে চিন্তা করা যাবে না। এছাড়া রাস্তার কাজ যেন দ্রুত ঠিকাদার করে সে জন্য রাজবাড়ীর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে তাগিদ দেবেন।
ভিডিওসহ নিউজটা দেখতে সংবাদ শিরোনামের উপর ক্লিক করুন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































