ইআরএফ বেষ্ট রিপোর্টার অ্যাওয়ার্ড পেলেন রাজবাড়ীর কৃতি সন্তান সাংবাদিক রিমন রহমান –
- Update Time : ০৬:৩৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ৬৮ Time View
রাজবাড়ী বার্তা ডেস্ক :
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ’র বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড জিতেছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিমন রহমান। রবিবার দুপুরে, রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে পুরষ্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সাংবাদিক রিমন রহমানকে রাজবাড়ী বার্তা ডট কম-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
বেসরকারি খাত ও বাণিজ্য বিষয়ে অসামান্য প্রতিবেদনের জন্য এই পুরস্কার পান রিমন রহমান। এছাড়া, ব্যাংকিং খাত নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা। পাশাপাশি, পুঁজিবাজার নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কৃত হন সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন। এর সুবাদে, ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সর্বোচ্চ পুরস্কার অর্জন করে যমুনা টেলিভিশন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। বলেন, জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরলে তা দেশের অর্থনীতির গতি বদলে দেবে। রেকর্ড হারে বাড়বে অভ্যন্তরীণ ও বিদেশি বাণিজ্য।
সাংবাদিক রিমন রহমান রাজবাড়ী জেলা শহরের ভাজনচালা এলাকার বাসিন্দা। তিনি জেলা সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউেজ পোর্টাল রাজবাড়ী বার্তা ডট কম-এর ব্যবস্থাপনা সম্পাদক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































