আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার –
- Update Time : ০৯:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৩ Time View
নজরুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম

রাজবাড়ী সদরের আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৮০ বোতল ফেন্সিডিল সহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো যশোরের বেনাপুল পোট থানা গরড়াগ্রাম এলাকার আনিসুর রহমানের ছেলে সোহেল রানা(২২) ও ফরিদপুরের মধুখালী থানার মধ্য আড়পাড়া এলাকার রাশেদ শেখের ছেলে মো. রফিকুল শেখ(৩০)।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকার নিহাজ জুট মিলস্ লি: সামনে এ অভিযান পরিচলনা করা হয়।
জানা গেছে, ঢাকা-কোলকাতা গামী সৌদিয়া পরিবহন (চট্ট-মেট্টো- ব- ১১-১১৯০) যাত্রীবাহী বাসটি তল্লাশি করা হয়। এসময় যাত্রী হয়ে বাসে বসা রাশেদ শেখ ও রফিকুল শেখের স্কুল ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আহলাদীপুর হাইওয়ে থানার এস.আই আবু সাইদ, এ.এস.আই ওহিদুজ্জামান সহ সঙ্গী ফোর্স অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. মাসুদ পারভেজ ভুইয়া জানান, আটককৃত ২ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































