আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোয়ালন্দ প্রেসক্লাবের নির্বাচন উপ কমিটি গঠন –
- Update Time : ০৯:৪১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
- / ৭০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর ঐতিহ্যবাহী গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারন সভা শনিবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য দৈনিক সংবাদের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শেখ রাজীবকে আহবায়ক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদকে সদস্য সচিব করে একটি উপকমিটি গঠন করা হয়।
গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি গণেশ পালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আক্তারুজ্জামান মৃধা, সহ সভাপতি ইনকিলাব জেলা সংবাদদাতা নজরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক নয়াদিগন্ত সংবাদদাতা মেহেদুল হাসান আক্কাছ, দৈনিক মানবকণ্ঠের প্রধান সহ সম্পাদক সিরাজুল ইসলাম, দৈনিক সমকাল প্রতিনিধি আজু শিকদার, প্রথম আলো প্রতিনিধি রাশেদুল হক রায়হান, যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, যায়যায়দিন সংবাদদাতা কুদ্দুসুল আলম, নিউজ২৪ টিভি’র জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি উদয় দাস।
নির্বাচন পরিচালনা উপ কমিটি আগামী ৩১ অক্টোবরের মধ্যে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের কাজ সম্পন্ন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































