আশিক মাহমুদ মিতুল ফ্যান ক্লাবের সহযোগিতায় পাংশায় রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত –
- Update Time : ১০:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
- / ৬৮ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
ব্লাড ব্যাংক পাংশা (অনলাইন)’র আয়োজনে ও আশিক মাহমুদ মিতুল হাকিম ফ্যান ক্লাবের সার্বিক সহযোগিতায় পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মুল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। ”নিরাপদ হোক রক্তদান- আপনার রক্তে বাচুক প্রাণ” শ্লোগানকে সামনে রেখে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সেচ্ছায় রক্তদান বৃদ্ধি করণ ও রক্তদান সম্পর্কিত সামাজিক সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আশিক মাহমুদ মিতুল ফ্যান ক্লাবের উপদেষ্ঠা সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) সাদীয়া শাহনাজ খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতার, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছাঃ রাশেদা খাতুন। ”মুজিব বর্ষে শপথ নেই অন্যের তরে রক্ত দেই” প্রতিপাদ্যকে ধারণ করে অনলাইন ভিত্তিক এই সংগঠনের প্রধান সমন্নয়ক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহীদুল ইসলাম সেলিম, সংগঠনের অন্যতম সমন্নয়কারী মোঃ আজিজুল ইসলাম টিটো,এ সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য শোভন,পার্থসহ সংগঠনের সদস্য বৃন্দ। এ কার্যক্রমে মেডিক্যাল সহযোগিতা প্রদান করেন পাংশা মদিনা ক্লিনিক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন এটা অত্যান্ত সুন্দর কাজ আমাদের সকলেই উচিৎ নিজের রক্তের গ্রুপ জানা অনলাইন ভিত্তিক এ সংগঠনটি যে কাজ করে চলছে আমরা তাদের উত্তর উত্তর সাফল্যে কামনা করছি সেই সাথে পাংশা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ ভাবে বলা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































