আ:লীগে যোগদান করলেন বাণিবহ বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান –
- Update Time : ১০:৩৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আওয়ামীলীগে যোগদান করলেন সদর উপজেলার বাণিবহ ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।
গত মঙ্গলবার রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগ ও বানিবহ ইউনিয়নর আওয়ামীলীগে আয়োজনে বানিহহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্র কমিটি (ওয়ার্ড) গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে হাফিজুর রহমানের নেতৃত্বে প্রায় ৫০ জন নেতা-কর্মী যোগদান করেন।
হয়েছে। বানিবহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বানিবহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ গনেশ নারায়ন চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, প্রচার ও প্রকাশানা সম্পাদক এ্যাডঃ সফিকুল হোসেন, দপ্তর সম্পাদক ও বানিবহ ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান, পৌর আওয়ামীলীগের সভাপতি রমজান আলী খান প্রমূখ।
যোগদান শেষে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সস্পাদক হাফিজুর রহমান বলেন, তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর অচরণে মুগ্ধ হয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































