“আমাদের খানখানাপুর” বইয়ের মোড়ক উন্মোচন করলেন এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ০৯:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ৭৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের কৃতি সন্তান আসাদুজ্জামান খানের লেখা “আমাদের খানখানাপুর” নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার দুপুরে খানখানপুর সুরাজ মোহেনী ইনস্টিটিউট স্কুলের হল রুমে এ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। লেখক আসাদুজ্জামানসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খানখানপুর ইউনিয়নের কৃতিসন্তান প্রফেসর, সাবেক সাংসদ, সাবেক জেলা ও দায়রা জজসহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠান শুরুর পূর্বে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
লেখক আসাদুজ্জামান ১৯৫৩ সালে খানখানাপুরে জন্মগ্রহন করেন। শিক্ষা জীবনে অনার্স, মাষ্টার্স শেষ করে ১৯৭৬ সালে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তিনি বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে চাকরি জীবন শুরু করেন। পাশাপাশি সামাজিক কর্মকান্ড ও লেখালেখির কাজ চালিয়ে যান।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































