আবরার হত্যা : মৃত্যুদন্ড প্রাপ্ত রাজবাড়ীর ‘সকাল’-এর বাড়ীতে শুনশান নিরবতা –
- Update Time : ১০:২২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বী হত্যা মামলার ২০ আসামিকে মৃত্যুদন্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। এছাড়াও বাকি ৫ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। বুধবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড প্রাপ্তদের মধ্যে রয়েছে, বুয়েট ছাত্রলীগের উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশারফ সকাল। সকাল রাজবাড়ী জেলা শহরের লক্ষিকোল এলাকার মৃত ফকির মোশারফ হোসেনের ছেলে। সকাল বুয়েটের তৃতীয় বর্ষের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ১৬তম ব্যাচ-এর শিক্ষার্থী ছিলো।
এদিকে, রায় ঘোষনার পর তার বাড়ীতে গিয়ে দেখা যায়ম শুনশান নিরবতা। বসত ঘরে সকালের ছোট ভাই এসএসসি পরীক্ষার্থী রাফি মোশারফ স্বপ্নিল অবস্থান করছিলো। সে সময় মা রাবেয়া মোশারফ অবস্থান করছিলেন, রাজধানী ঢাকায়।
ওই সময় পাশের বাড়ীতে থাকা ইফতি মোশারফ -এর মেজো চাচা আব্দুস সালাম ফকির রাজবাড়ী বার্তা ডট কমকে বলেন, আদালতের রায় তাদের মনপুত হয়নি। যে কারণে তারা উচ্চ আদালতে আপিল করবেন। তিনি বিষন্ন মনে বলেন, ইফতিরা দুই ভাই। ইফতির বাবাও মেধাবী ছাত্র ছিলো। অল্প নম্বরের কারণে তিনি মেডিকেলে ভর্তির সুযোগ পাননি। যে কারণে ইফতির বাবা বাড়ীতে ফিরে আসেন এবং জেলা শহরের গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেষ্ট টিচার হিসেবে শিক্ষকতার পাশাপাশি ওই স্কুলে ও নিজের বাড়ীতে একাধিক ব্যাচ করে শিশু শিক্ষার্থীদের কোচিং করাতেন। আর ওই কোচিং থেকে তার যে আয় হয় তা দিয়ে তিনি ইফতি ও স্বপ্নিলের লেখাপড়া করানোর পাশাপাশি তিনি সংসার পরিচালনা করে। ইফতি পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। তার ক্লাস রোল কখনোই ১ ও ২ এর বাইরে যেত না। বাড়ীতে যত সময় থাকতো পড়া-পড়া ও পড়া নিয়েই থাকতো। রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে সে। ফলে বাড়ীতে আসলে সে ওই বিদ্যালয়ের শিক্ষকদের কাছে যেত আরো কিছু শেখার জন্য। এসএসসি পাস করার পর ঢাকার নটরডেম কলেজে ভর্তির সুযোগ পায় ইফতি। এইচএসসি পাস করার পর মেডিকেল ও বুয়েটে উভয় স্থানে সে ভর্তি হবার সুযোগ পায়। কাটা ছেড়া করতে হবে ভেবে সে মেডিকেল কলেজে ভর্তি হয়নি। “মূলত ইফতি মুরগী জবাই করতেও ভয় পায়।”
তিনি রাজবাড়ী বার্তা ডট কমকে আরো বলেন, যে ছেলে মুরগী জবাইয়ের রক্ত দেখলে আঁতকে উঠতো সে এমন ঘটনায় জড়িয়ে পরবে তা তিনি এবং তার পরিবারের সদস্যরা ভাবতেও পারছেন না।
তিনি রাজবাড়ী বার্তা ডট কমকে বলেন, ইফতির এই অবস্থা কোন ভাবেই মেনে নিতে পারেন নি তার বাবা মোশারফ। যে কারণে ঘটনার কয়েক মাস পর ২০২০ সালের ২ ফেব্রুয়ারী মোশারফ মারা যান। ওই ঘটনার পর থেকে পুরো পরিবার মানুষিক ভাবে কষ্টের মধ্যে রয়েছে।
ঢাকায় অবস্থানরত ইফতি মোশারফ সকালের মা রাবেয়া মোশারফ কান্নারত অবস্থায় রাজবাড়ী বার্তা ডট কমকে বলেন, দুর থেকে সকালকে তিনি চেখের দেখা দেখতে পেরেছেন। কাছে যেতে অথবা কথা বলতে তিনি পারেন নি। ঘটনার পর থেকে এখন পর্যন্ত সকালের সাথে তারা দেখা করতে পারেন নি। আদালত যে রায় দিয়েছে তার বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































