আপনার নিরাপত্তার ভাবনা আপনারই: শুক্লা সরকার –
- Update Time : ০৯:৫৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ৫৭ Time View
করোনাকালীন আমরা একে একে অনেকগুলো টানাপড়েন ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি পার করে চলেছি । শুরুতে গার্মেন্টস খুলে দেয়া , এখন শপিং মল খুলে দেয়া, তারপর ব্যাক্তিগত যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেওয়া সবকিছু মিলে আমাদের করােনা সংক্রমণের ঝুঁকি বেড়েই যাচ্ছে, এটা মনে হচ্ছে আত্মঘাতী। এই ক্ষেত্রে অনেকরকম যুক্তি দেখানো হচ্ছে লাইফ ভার্সেস লাইভলিহুড। কিন্তু এসব যুক্তিতে যে বিষয়টি মিসিং সেটা হলো সুরক্ষা ও নিরাপত্তা। তাই রাষ্ট্র কাঠামোর দিকে তাকিয়ে থেকে নিজেদের সুরক্ষা নিশ্চিত হবে না, আপনার নিরাপত্তা আপনাকেই ভাবতে হবে, করোনা ভাইরাসকে সাথে নিয়ে আমাদের জীবনযাপন করতে হবে, নিজেদের চিন্তা ভাবনায় একটু পরিবর্তন এনে কিছুটা হলেও নিরাপদ রাখার চেষ্টা করুন ।
আমরা তবে সেই জাতি যারা শপিংমল কেন খুলেছে বলে ফেসবুক গরম করে ফেলেছে, তারাই একটু ভেবে দেখবেন। এখানেই শেষ না, এর মধ্যে যারা নিজেদের নিরাপত্তা ও সুরক্ষার কথা চিন্তা করে কারে বাড়ীতে যাবেন না এবং তাদের বাড়ীতে কারো আসাটাও পছন্দ করবেন না, তাদের ১৪ গুষ্টি উদ্ধার করতেও তারা দ্বিধা করবেন না। আসলে এই দুর্দিনে নিজে সতর্ক থাকার কোন বিকল্প নেই। আপনার পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে আপনাকেই উদ্যোগ নিতে হবে। তাই আসুন নিজের অবস্থান থেকে পরিবারের সুরক্ষা নিশ্চিত করুন এবং অন্যকে ও নিরাপদ রাখার জন্য সহায়তা করুন ! আগামী দিনগুলো সবাইকে নিয়ে অনেক আনন্দে কাটানোর জন্য। একটু কষ্ট করে ঘরে থাকুন, আর যদি প্রয়োজনীয় কাজ থাকলে, সীমিত আকারে করুন । আনন্দময়, রঙিন, নিরাপদ ও ভবিষ্যতের প্রত্যাশায়।
পরিশেষে প্রার্থনা শুধুই প্রার্থনা,বাংলাদেশ সহ পুরো বিশ্ব হোক করোণা মুক্ত,ফিরে আসুক হাসি,আনন্দ,
ফিরে আসুক বাংলাদেশের শান্তি।
লেখিকা- শুক্লা সরকার, ব্যবসায়ী ও সহ-সভাপতি, দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ, রাজবাড়ী জেলা শাখা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































