ব্রেকিং নিউজঃ
আনন্দ মুখর পরিবেশে রাজবাড়ীতে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১০:৪২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪
- / ১৮৮ Time View

সিনান আহম্মেদ শুভ, রাজবাড়ী বার্তা ডট কম :
আনন্দ মুখর পরিবেশে রাজবাড়ীতে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টায় রাজবাড়ী জেলা শহরে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় শহীদ খুশি রেলওয়ে ময়দানে। এ জামাতে ইমামতি করেন, মাওলানা আবু সাইয়িদ তায়্যেবী।
উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতুসহ কয়েক সহস্রাধিক মুসুল্লী। পরে দোয়া মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।
অপরদিকে, জেলা শহরে তালিভুক্ত ১৭টি ঈদ জামাতসহ ছোট বড় আরো বেশ কিছু জামাত অনুষ্ঠিত হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১
















































































































