আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রাজবাড়ীতে “বড় দিন” পালিত –
- Update Time : ০৯:২৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ৭১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রাজবাড়ীতে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “বড় দিন” পালিত হয়েছে।
বড়দিন উপলক্ষে শুক্রবার সকালে রাজবাড়ী জেলা শহরের কলেজ রোড এলাকার ব্যাপটিষ্ট চার্জে উপহার বিতরণ ও কেক কাটা হয়।
সে সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরীফ উজ জামান, জেলা এনএসআই-এর উপ-পরিচালক শরিফুল ইসলাম, সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার, ব্যাপটিষ্ট চার্জের পালক জেমস হালদার, সম্পাদক রবিন দেসহ অন্যান্যরা। এ সময় জিআইজি হাবিবুর রহমানের পক্ষ থেকেও শুভেচ্ছা উপহার দেয়া হয়।
ব্যাপটিষ্ট চার্জের পালক জেমস হালদার জানান, করোনার কারণে বড়দিনের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। তারপরও প্রদীপ প্রজ্জলন, আরাধনা, শিশুদের মাঝে উপহার বিতরণ ও কেক কাটা হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































