আদিবাসী শিক্ষার্থী ও অভিভাবকরা পেলো ১৩ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি ও উপকরণ –
- Update Time : ০৮:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
- / ৭৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার চার শত আদিবাসী শিক্ষার্থীর মাঝে ১৩ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, সৌর বিদ্যুৎ সরঞ্জাম এবং ব্যাটারী চালিত অটো রিকশা প্রদান করা হয়েছে।
আজ শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খান। প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আদিবাসী কল্যান সমিতির সভাপতি বিমল তাঁতি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলায় ছিলেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলী।
পরে এক শত জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, একশত জনকে স্কুল ব্যাগ, দুই শত জনকে শিক্ষা উপকরণ, ১৫টি পরিবারকে সৌর বিদ্যুৎ সরঞ্জাম এবং সমিতির ২ জন সদস্যকে ব্যাটারী চালিত অটো রিকশা প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































