আজ পঙ্গু দিবস : দূর্ঘটনায় হাত ও পা হারিয়ে দূর্বিসহ এখন পাংশার রুপালীর জীবন –
- Update Time : ০৭:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ট্রেনের নিচে পড়ে হাত ও পা হারিয়ে বিগত ৫ বছর ধরে দূর্বিসহ জীবন-যাপন করছেন রুপালী বিশ্বাস (৪০)। রুপালী রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের একতার পর গ্রামের রবিন্দ্রনাথ বিশ্বাসের মেয়ে।
তার স্বামী বিজন বিশ্বাস এক ছেলে ও এক মেয়ে সন্তানকে রেখে হয়েছেন নিরুদ্দেশ। যে কারণে বাবার বাড়ীতেই তার বসবাস।
গত রবিবার বিকালে কথা হয় রুপালীর সাথে। তিনি বলেন, ১০ বছর আগে থেকে স্বামীহারা তিনি। ছেলে ও মেয়েকে নিয়ে সংসার চালাতে তাই তিনি বেঁছে নেন গৃহপরিচালিকার কাজ। ৫ বছর আগে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকায় একটি বাসায় কাজ শেষে ট্রেন যোগে বাবার বাড়ীর উদ্দেশ্যে রওনা হবার প্রক্কালে পড়ে যান তিনি। এতে তার ডান হাত ও ডান পা সম্পূর্ণ এবং বাম পায়ের আঙ্গল কেটে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ চিকিৎসার পর বেঁচে ওঠেন তিনি। তবে চলাফেরা করতে পারেন না তিনি, পটের সারতে হচ্ছে তার প্রসাব ও পায়খানা। মেয়ে বিথিকা বিশ্বাসের বিয়ে হলেও ছেলে রকি বিশ্বাস করছেন সেলুনের কর্মচারীর কাজ। কখনো কখনো করেন মাঠে শ্রম বিক্রিও।
তিনি কন্না জড়িত কণ্ঠে বলেন, এতো ভয়াবহ তার জীবন, যা তিনি ভাষায় প্রকাশ করতে পারছেন না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































