আজও শিক্ষকদের ক্লাস নিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক –
- Update Time : ০৯:৪৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষাক্রম নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন এবং সমাপনী অনুষ্ঠানে ক্লাস নেন।
সে সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান, জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমানসহ প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনের প্রাক্কালে জেলা প্রশাসক নিজেও ক্লাস নিলেন।
সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর আওতায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জন্য শিক্ষক শিক্ষাক্রম নির্দেশিকা বিষয়ক ছয় দিনব্যাপী ১ম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি গত ১৯ মে থেকে শুরু হয়েছে। এ প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার সমাপ্ত হয়। এ প্রশিক্ষর কর্মশালায় পাংশা উপজেলার ৬১ টি এবং বালিয়াকান্দি উপজেলার ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন বিষয়ভিত্তিক শিক্ষক অংশগ্রহণ করছেন।
একই বিষয় ২য় ব্যাচের প্রশিক্ষণ আগামী কাল ২৫ মে থেকে একই ভেন্যুতে শুরু হবে। সেখানে রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও কালুখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন শিক্ষক অংশগ্রহণ করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































