অশুভ চক্র নানা চক্রান্তে লিপ্ত – গোয়ালন্দে এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ০৬:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ৮৪ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ শহীদ বীরমুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাবের দ্বীতল ভবনের কাজের উদ্বোধন করা হয়েছে। এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
প্রধান অতিথির বক্তৃতায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ক্লাব প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ঘোষনা দিয়ে বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের ছোয়া লেগেছে। যাদের চোখে উন্নয়ন পড়ে না, সেই অশুভ চক্রই নানা চক্রান্তে লিপ্ত। এসময় তিনি শহীদ বীরমুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাবের উন্নয়ন কাজে ১০ লাখ টাকা অনুদান ঘোষনা করেন।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, এমপি কাজী কেরামত আলীর একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতী, গোয়ালন্দ শহীদ বীরমুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাবের সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান চৌধুরীসহ অন্যান্য।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































