অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সাংবাদিক মাসুদা ভাট্টি –
- Update Time : ০৯:০২:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯
- / ৯১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-ফরিদপুর সড়কের সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই ঘটনার সময় দূর্ঘটনা কবলিত যাত্রিবাহি বাসটির পেছনে ছিলো সাংবাদিক মাসুদা ভাট্টি’র বহনকারী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৬-১০৪৪)।
ওই মাইক্রোবাসের চালক সুমন বলেন, তার গাড়ীটি যাত্রিবাহি বাস থেকে কিছুটা দুরে ছিলো। বাসটির গতি খুব বেশি না থাকলেও বীপরিত দিক থেকে আসা ট্রাকটির গতি ছিলো অধিক। ট্রাকটি যখন বাসটিকে ধাক্কা দেয় তখন তিনি সতর্ক হন। তবে তার মাইক্রোবাসটি তিনি রাস্তার উপর রাখতে পারেনি। তিনি রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর জামাই পাগলের মাজার গেট মোড়ের খালের মধ্যে গাড়িটি নামিয়ে দেন। এতে মাইক্রোবাসটি কিছুটা ক্ষতিগ্রস্থ হলেও গাড়িতে থাকা যাত্রীদের কোন ক্ষতি হয়নি।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজামদার জানান, ওই মাইক্রেবাসে ছিলেন সাংবাদিক মাসুদা ভাট্টিসহ তার সফর সঙ্গীরা। তারা সুস্থ্য ছিলেন। পরে তাদের উদ্ধার করে রাজবাড়ী সার্কিট হাউজে নিয়ে আসা হয়। সেখানে কিছু সময় অবস্থানের পর তারা অন্য একটি গাড়ীতে ঢাকার উদ্দেশ্যে চলে যান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































