অভিনেত্রী সোহানা সাবার বাবা কালুখালীর শওকত হোসেন ফকিরের ইন্তেকাল –
- Update Time : ০৬:২৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
- / ৮২ Time View

আবু সাঈদ, রাজবাড়ী বার্তা ডট কম :
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবার বাবা মুক্তিযোদ্ধা শওকত হোসেন ফকির (৬৩) ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে—-রাজেউন)। গত সোমবার সকালে রাজধানী ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা শওকত হোসেন ফকির ১৯৭১ সালের রনাঙ্গনে সম্মূখ যুদ্ধে অংশ নিয়ে দেশকে শত্রুমুক্ত করেন। একই সাথে তার আরো দুই ভাই মুক্তিযুদ্ধে অংশ নেয়।
গত সোমবার রাতে রাজবাড়ীর কালুখালী উপজেলার খামারবাড়ীর নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় প্রদান করা হয়। এরপর সেখানে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়। জানাজায় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন প্রমুখ অংশ গ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































