অফিসে বসে বালিয়াকান্দির ভূমি কর্মকর্তার ধুমপানের ভিডিও ভাইরাল –
- Update Time : ১০:০১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ৫৬ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক ভূমি কর্মকর্তা অফিসের চেয়ারে বসে ধুমপান করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভূমি কর্মকর্তার নাম, শংকর বিশ্বাস। তিনি উপজেলার নারুয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।
শুক্রবার রাত থেকেই তুহিন বিশ্বাস নামেও ওই ফেইসবুকে ভূমি কর্মকর্তার প্রকাশ্যে অফিসের চেয়ারে বসে ধুমপান করার ভিডিওটি পোষ্ট করা হয়। মূহুর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
তুহিন বিশ্বাস বলেন, সামনে অনেক বয়স্ক মুরব্বী থাকলেও তাদেরকে কোন সর্ম্মান না দিয়ে প্রকাশ্যে ধুমপান করাসহ অসাধাচারণ করে তাকে। তার কাছে কাজ নিয়ে গেলে টাকা ছাড়া কোন কাজই হয় না। এ কারণেই তার ভিডিওটি পোষ্ট করা হয়েছে।
এ বিষয়ে জানতে নারুয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শংকর বিশ্বাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। তাকে শোকজ নোটিশ করা হবে। জবাব প্রদানের পর পরবর্তী ব্যবস্থা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































