বিকল্প ব্যবস্থায় অনুদানের টাকা তোলার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন –
- Update Time : ০৯:৩৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ৬৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
করোনাকালীন সময়ে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডবাসী তাদের মোবাইলে ফোনে আসা অনুদানের টাকা তুলতে না পেরে বিকল্প ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার দুপুরে মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর ৫নং ওয়ার্ডবাসীর আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নিজস্ব রেজিষ্ট্রেশন সিম ছারা তারা কেউ কোন সহযোগিতা পাচ্ছে না এবং আইডি কার্ড দিয়ে সিম উঠাতেও পারছেন না। জেলা নির্বাচন অফিস ও ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমানের কাছে গিয়েও কোন প্রতিকার পাননি। এ জন্য অনুদান টাকা পেতে তারা সরকারের কাছে বিকল্প কোন ব্যবস্থার অনুরোধ করেন। এমন দুঃসময়ে বিভিন্ন এনজিওকর্মীরা ঋণের কৃস্তির টাকার জন্য চাপ সৃষ্টি করছে। কিন্তু কিভাবে টাকা পরিশোধ করবেন। কাজ-কর্ম হারিয়ে এখন তারা মানবেতর জীবন-যাপন করছে। এছাড়া তারা অন্যান্য সহযোগিতা পাবার জন্য ২ থেকে ৬ বার স্থানীয় ৫ নং ওয়ার্ড সদস্য জহির মন্ডলের কাছে তাদের ভোটার আইডি কার্ড দিয়েও আজ পর্যন্ত কোন অনুদান বা সহযোগিতা পাননি। পরিবার পরিজন নিয়ে বাঁচতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মিজানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাসী মোঃ আব্দুর রশিদ শেখ, জামাল শেখ, মিলন মিয়া, মোজাহার চৌধুরী, মালেকা খাতুন, জহুরা বেগম, ভারতী রানী দাস, আল্পনা রানী দাস প্রমূখ।
মিজানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য জহির মন্ডল জানান, অনুদানের তালিকায় ওয়ার্ডের অনেকের নাম আছে। কিন্তু তারা যে মোবাইল নম্বর দিয়েছে, সে মোবাইল নম্বর রেজিষ্ট্রেশন করা না । ফলে তাদের আঙ্গুলের ছাপ মিলছে না। এতে তাদের কি করার আছে। না বুঝে জনগণ মানববন্ধন করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































