অনিবার্ণ ছাত্র কল্যাণ সংস্থার উদ্যোগে গোয়ালন্দে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত –
- Update Time : ১০:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯
- / ৪০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জ্ঞানের সন্ধানে কুইজ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে আজ বৃহস্পতিবার কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনিবার্ণ ছাত্র কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন দৌলতদিয়া মডেল হাইস্কুলে এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় দৌলতদিয়া মডেল হাইস্কুল, আক্কাস হাইস্কুল ও মাদ্রাসাতু সাবি ইল হাসান নামে ৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রতিযোগিরা প্রথম স্থান লাভ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, সহকারি শিক্ষক জামাল উদ্দিন মোল্লা, সুরাইয়া পারভীন, রমজান আলী, শামীম শেখ, আব্দুর রশিদ, সাইফুল ইসলাম, জুয়েল রানা, অনির্বাণ ছাত্র কল্যান সংস্থার সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফকীর রাসেল আহম্মেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজাত শেখ, ইয়াসিন, রূপা আক্তার, এমদাদুল হক মিলন, সোহেল রানা চৌধুরী প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































