‘অদৃশ্য শক্তি করোনাভাইরাস’ নিয়ে রাজবাড়ীর জনপ্রিয় শিল্পী আর কে রাসেলের গান-
- Update Time : ০২:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ৮১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
করোনাভাইরাসের দাপটে সারা বিশ্বে প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ এবং আক্রান্ত হচ্ছে অনেকে।
বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। মৃত্যুর মিছিল থেকে বাদ যাচ্ছে না চিকিৎসক, পুলিশ, সাংবাদিকসহ সরকারের আমলা ও বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মচারী-কর্মকতারা। এখন পর্যন্ত যেহেতু এ ভাইরাসের কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি, ফলে সচেতনতাই এখন আমাদের বাঁচার একমাত্র ভরসা। যে কারণে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুরের আপন শিল্প গোষ্ঠীর শিল্পী আর কে রাসেল ‘অদৃশ্য শক্তি করোনাভাইরাস’ শিরোনামে একটি সচেতনামূলক গানটি গেয়েছেন।
আর কে রাসেল রাজবাড়ী আলাদীপুরের আপন শিল্প গোষ্ঠীর একজন সংগীত শিল্পী। বাবা ফজলুল হক মুন্সি ও মা হালিমা বেগম এবং আপন শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগীত গুরু মোয়াজ্জেম হোসেন মজনুর অনুপ্রেরনায় দীর্ঘ ৮ বছর সংগীত পেশার সাথে জরিত রয়েছেন।
শিল্পী আর কে রাসেল বলেন, সামাজিক দ্বায়বদ্ধতা থেকে করোনাভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন করতে রাজবাড়ী মিউজিক স্টোডিওর ব্যানারে প্রায় দুই মাস চেষ্টার পর নিজের সুর ও কথায় নিজেই গানটি গেয়েছেন করেছেন এবং গানটিতে মিউজিক কম্পোজ করেছেন মোঃ জুনায়েদ ও ভিডিও এডিটিং করেছেন সাইমুন রাজ।
তিনি আরো বলেন, এ দূর্যোগকালীন সময়ে অর্থ দিয়ে হয়তো কাউকে সহযোগিতা করতে পারছেন না। তবে একজন সংগীত শিল্পী হিসেবে গানের মাধ্যমে সবাইকে সচেতন করার চেষ্টা করছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































