অতিরিক্ত সচিব হলেন রাজবাড়ীর সাবেক ডিসি হাসানুজ্জামান কল্লোল –
- Update Time : ০৬:৪৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
- / ৭০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার সাবেক জেলা প্রশাসক ও কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো: হাসানুজ্জামান কল্লোল অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। গত ২৩ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপ-সচিব মো: তমিজুল ইসলাম খানের স্বাক্ষরিত ৬৪২ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে যুগ্ম-সচিব মো: হাসানুজ্জামান কল্লোলসহ মোট ১৫৬ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হয়।
অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত মো: হাসানুজ্জামান কল্লোল বিগত ১২/১২/২০১২ তারিখ হতে ২০/০৬/২০১৪ তারিখ পর্যন্ত দেড় বছর রাজবাড়ীর জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি রাজবাড়ীতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ওই সময় তিনি পদ্মা নদীর গোদার বাজার এলাকায় অবকাশ কেন্দ্র স্থাপন এবং রাজবাড়ী সার্কিট হাউজের সামনে মিনি পার্ক স্থাপন করেন। যা এখনো রাজবাড়ীতে বিদ্যমান। তবে পদ্মার ভাঙ্গনে অবকাশ কেন্দ্র এখন হুমকির মুখে। রাজবাড়ী থেকে তাকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে বদলী করা হয়। পরবর্তীতে কুমিল্লা থেকে বদলী হবার পর ২০১৬ সালের ২৭ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে পদোন্নতি পান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































