অটোরিকশার চাকায় জামা জড়িয়ে শিশু নুসরাতের দেহ নিয়ে গেলো ২০ ফুট, গ্রেপ্তার ১ –
- Update Time : ০৭:১৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের শান্তিনগর গ্রামে ব্যাটারী চালিত অটোরিকশার চাপায় নুসরাত নামে ৫ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নুসরাত একই গ্রামের কামেজ প্রামাণিকের মেয়ে।
জানাগেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কামেজ প্রামাণিক শিশু মেয়ে নুসরাতকে তার নানা বাড়ী থেকে নিয়ে একটি অটোরিকশায় নিজ বাড়ীর সামনের রাস্তায় নামেন। সে সময় দ্রুতগতির অপর একটি অটোরিকশা চালক তার গাড়ি না থামিয়ে চলাতে থাকায় নুসরাত ওই অটোরিকশার নিচে পড়ে যায়। চালক মেয়ের জামাসহ দেহ গাড়ি সামনের চাকায় আটকে থাকায় অবস্থায় প্রায় ২০ ফুট দুরে নিয়ে গাড়ি দাঁড় করায়।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন জানিয়েছেন , এ ঘটনায় নুসরাতে বাবা বাদী হয়ে অটো রিকশার চালক ও সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের তালুকদারপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে মোঃ রাহাত (১৮) এবং রাহাতের সহকারী একই গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে খায়রুল তালুকদার (১৫) কে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। থানা পুলিশ ঘাতক অটোরিকশা আটক করার পাশাপাশি খায়রুল তালুকদারকে গ্রেপ্তার করেছে। তবে অপর আসামি রাহাত আতœগোপনে থাকায় কাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































