অগ্নিদগ্ধ গোয়ালন্দ উপজেলা স্যানিটারী অফিসারের ঢাকা মেডিকেলে মৃত্যু –
- Update Time : ০৩:১৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০
- / ৭৮ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম শামীম (৪২) অগ্নিদগ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান। সাইফুল ইসলাম ফরিদপুর মধুখালী এলাকার বলে জানাগেছে।
সাইফুল ইসলাম শামীম প্রায় ৫ বছর যাবত গোয়ালন্দ উপজেলায় স্যানিটারী ইন্সেপেক্টর হিসেবে কর্মরত। তিনি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়াটারের দ্বিতীয় তলার একটি রুমে একাই থাকতেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ তার গঙ্গানির শব্দ শুনে পাশের রুমের লোকজন তার রুমের দরজা ভেঙ্গে সারা শরীর আগুনে ঝলসানো অবস্থায় উদ্ধার করে। এ সময় তার রুমের মধ্যে ধোয়ায় আছন্ন ছিল। এ অবস্থায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরবর্তীতে আজ সকাল ৮টা ৪০ মিনিটের দিকে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
গোয়ালন্দ উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ মাহমুদ বলেন, গতকাল অগ্নিদগ্ধের পর ওই স্যানিটারী ইন্সেপেক্টরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। আজ সকালে চিকিৎসারত অবস্থায় তিনি সেখানে মারা গেছে। তবে কি ভাবে সে অগ্নিদগ্ধ হয়েছিলেন, সেটা এখনো জানতে পারেন নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































