লাইসেন্স না থাকায় “রাজবাড়ী বিরানী হাউজ”-এর জরিমানা –
- Update Time : ১০:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ৫০ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী বিরানী হাউজকে লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে রাজবাড়ী ১ নং রেল গেট এলাকায় খাবার হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
বাংলাদেশ হোটেল রেস্তোরা আইন ২০১৪ এর ৭ ধারায় লাইসেন্স না থাকায় এবং লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে ১৯ ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ড প্রদান করা হয়। ১ নং রেল গেট এলাকায় কয়েকটি হোটেলে অভিযান চালিয়ে রাজবাড়ী বিরানী হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এ জরিমানা করেন।
এসময় রাজবাড়ী বিরানী হাউজে আভিযান চালিয়ে তাদের কোন ধরনের লাইসেন্স না থাকায় এবং লাইসেন্স নবায়ন না থাকায় ও জেলা প্রশাসনের কাছে লাইসেন্সের জন্যে আবেদন না করায় এ জরিমানা করা হয়। পরে তাদের অতি দ্রুত লাইসেন্স নাবায়ন করতে হুশিয়ারী করা হয়। অন্যান্য হোটেল গুলোকে নবায়ন থাকায় তাদের জরিমানা করেনি ভ্রাম্যমান আদালত। তবে সব হোটেল গুলোকে খাবার পরিবেশনের ক্ষেত্রে সামাজিক দুরত্ব বজায় রেখে হোটেল কার্যক্রম পরিচালনা করতে বলা হয়। সেই সাথে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন থেকে বিরত থাকতে তাদের।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































