সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তুহিনের জীবনাবসান-
- Update Time : ০৮:৩৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
- / ৮৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আলী আহসান তুহিন (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এক কন্যার জনক তুহিন দুইদিন আগে রাজধানী ঢাকার মহাখালীতে একটি প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে যান। ওই প্রশিক্ষণ শেষে আজ বিকালে তিনি রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হন। সে সময় হঠাৎ করেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে রাজবাড়ীর চিকিৎসক ও রাজবাড়ী সদর হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালের তত্ববধায়ক স্বপন কুমার রাজবাড়ী বার্তাকে বলেন, ডাঃ তুহিন ছিলেন রাজবাড়ীর একজন কৃতি সন্তান। তিনি রাজবাড়ীতে যোগদান করার পর থেকে অত্যান্ত নিবেদিত ভাবে তার দায়িত্ব পালন করে আসছিলেন। হাসপাতাল ও রোগীদের জন্য এমন নিবেদিত চিকিৎসক আর পাওয়া যাবে না।
তুহিনের মৃত্যুতে রাজবাড়ী বার্তা ডট কম পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































