ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ কুষ্টিয়ার নুর মোহাম্মাদ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১০:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ৫৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আজ শনিবার (১৪ মার্চ ) বিকেল আনুমানিক ৩টার দিকে রাজবাড়ী-ঢাকা মহাসড়কের গোয়ালন্দঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া এলাকায় বাংলাদেশ হ্যাচারির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন নুর মোহাম্মাদ (৫২)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাংলা বাজার এলাকার মৃত আনোয়ার ব্যাপারীর ছেলে।
অভিযানের সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১






































































































